হোম > সারা দেশ > খুলনা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মিজান ও হাফিজকে অবৈধ ঘোষণা

খুলনা ব্যুরো

খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমানের ট্রাস্টি বোর্ডের সদস্য পদ অবৈধ ঘোষণা করেছেন আদালত।

রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শামীম সূফী এই রায় ঘোষণা করেন। এর ফলে তাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন বেআইনি হয়ে গেল।

এর আগে গত ১৩ জানুয়ারি খুলনার সিনিয়র সহকারী জজ রাশিদুল আলম তাদের বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপীল করেন তারা। সেটিও খারিজ করে দিয়েছেন আদালত।

বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ২০১২ সালের ১৮ নভেম্বর খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। শুরুতে এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর খালেক আত্মগোপনে চলে যান। তখন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন বিএনপি সমর্থিত সিরাজুল হক চৌধুরী। খুলনা মহানগর বিএনপির এক শীর্ষ নেতার চাপে মিজানুর রহমান ও হাফিজুর রহমান নামে দু’জনকে নিয়মের তোয়াক্কা না করেই ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়।

২০২৫ সালের ২১ মে সিরাজুল হক চৌধুরীকে সরিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন মিজানুর রহমান। হাফিজুর রহমানকে করা হয় সদস্য সচিব। এরপর ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন মিজান। দখল বজায় রাখতে ২০২৪ সালের ২৬ জুন বিএনপির সমাবেশে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ইউনিভার্সিটির তিন ট্রাস্টিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ তুলে মিজানুর রহমানের বিরুদ্ধে ইউজিসিতে অভিযোগ জমা দেন প্রতিষ্ঠাতা ট্রাস্টিরা। ইউজিসির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গতবছর ১২ নভেম্বর ইউজিসি চিঠি দিয়ে জানায়, মিজানুর রহমান ও হাফিজুর রহমান বৈধ ট্রাস্টি নন।

পরবর্তীতে মিজানুর রহমান ও হাফিজুর রহমানের বৈধতা চ্যালেঞ্জ করে খুলনার সহকারী জজ আদালতে মামলা করেন ট্রাস্টি পবিত্র কুমার সরকার। রোববার সেই মামলার রায়ে তাদের ট্রাস্টি পদ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন আদালত।

রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ইন্তেকাল

মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’

সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফোনালাপের পর কলেজ ছাত্রের আত্মহত্যা

উপকূলে পানিসংকট সমাধানে কাজ করছে সরকার: শেখ ফরিদুল ইসলাম

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী