হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ মে) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

আটকদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে, নিমতলা ও মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৮১ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

এসআর

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গায় অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক

মোংলার আশ্রয়ণ প্রকল্পে এক পরিবারের নামে তিন ঘর

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে নিহত ১, আহত ১০