হোম > সারা দেশ > খুলনা

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রাশেদ খানের

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান।

বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

রাশেদ খান বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবো। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুঁশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদের কোনো ঠাঁই হবে না।

হিন্দু ধর্মের মানুষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন।

স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশে করে রাশেদ খান বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বিদায় করবেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক