হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় বাসচাপায় কলেজছাত্রী নিহত, বাবা আহত

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় বাস চাপায় আফিয়া ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। আফিয়া চৌগাছা পৌরসভার কংশারীপুর গ্রামের মহিদুল ইসলাম মৃধার মেয়ে। নিহত আফিয়া চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। সোমবার সকাল নয়টার দিকে শহরের কপোতাক্ষ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিদুল ইসলাম তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। কপোতাক্ষ সেতু পার হয়েই ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যান তারা। এ সময় পিছন দিক থেকে আসা বাসের (মাগুরা-জ-০৪-০০১৬) নিচে চাপা পড়ে আফিয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত হন মহিদুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আফিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ড্রাইভার নুর ইসলামকে আটকের চেষ্টা চলছে। নুর ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল