হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। রোববার থেকে কর মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। পৌরসভার তথ্য মোতাবেক এ বছর কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ টাকা।

কথা হয় কর দিতে আসা পৌরসভার বাসিন্দা মো. হাসিবুর রহমানের সঙ্গে তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ যে সুযোগ দিয়েছে এতে করে পৌরবাসী আমার মত এই সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করবেন। আমি মনে করি পৌরসভার উন্নয়নের স্বার্থে সকলকে এ সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করা উচিত।

পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দীন বলেন, আশা করি আমরা যে উদ্যোগ নিয়েছি পৌরবাসী এই সুযোগ গ্রহণ করবে। ইতিমধ্য আমারা ৩৬ ভাগ কর আদায় করতে সক্ষম হয়েছি। আমরা শতভাগ আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। শতভাগ কর আদায় হলে পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করার পাশাপাশি সকল কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন প্রদান করা যাবে।

জেডএম

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বাগেরহাটে জেলা পরিষদের বৃত্তি ও সংবর্ধনা পেলো ৪১৮ শিক্ষার্থী