হোম > সারা দেশ > খুলনা

দর্শনা সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরের দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নং মেইন পিলালের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন ৬ জনকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।

তারা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত্য কিতাব আলীর ছেলে শাহাজান (৪০), শাহাজানের স্ত্রী (কহিনুর) (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন (১৫), শিশু সাথী খাতুন (৮) ও ছেলে নাজমুল (১)।

এ বিষয়ে শাহাজান বলেন, গত ১৯/২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন আমাদেরকে জোরপূর্বক তাড়িয়ে দিচ্ছে এবং তারা বলছেন কোনো বাংলাদেশি ভারতে থাকবে না।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, বিজিবি আমাদের কাছে একই পরিবারের ৬ জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের কাছে শুনে তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বার্তা প্রেরণ করেছি।

এ ঘটনায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এইচ তাসফিকুর রহমান জানান, দর্শনা থানার ওসি আমাকে জানালে আমি তাদের ৬ জনকে পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। দুপুরের তাদের খাবার ও গোসলের ব্যাবস্থা করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

উপসহকারী প্রকৌশলীর কক্ষে তালা দিলেন নির্বাহী প্র‌কৌশলী

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার