হোম > সারা দেশ > খুলনা

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ আ.লীগ সেক্রেটারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা

হয়েছে। জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এই তথ্যের ওপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেয়া হয়েছিল।

সকাল ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-

বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা থাকায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, গ্রেপ্তার শাহাবুদ্দিন আজমের নামে গোপালগঞ্জে কমপক্ষে একটি মামলা আছে। গোপালগঞ্জ জেলা পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের একটি টিম বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে শাহাবুদ্দিনকে হেফাজতে নিতে।

এমএস

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার