হোম > সারা দেশ > খুলনা

বাবা হত্যার বিচার চেয়ে মঞ্চে কাঁদলেন জমিলা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমাবেশে বাবার হত্যার বিচার চেয়ে কাঁদলেন শহীদ ইউনুছ আলীর মেয়ে জমিলা খাতুন। তিনি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে

বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।

জমিলা তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার বাবা ও চাচার (মোহাব্বত আলী বিশ্বাস) হত্যার বিচার চাই।

শুক্রবার বিকালে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের দোসররা এখনো চক্রান্তে লিপ্ত রয়েছে। তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতিদান দিতে হবে। হত্যাকারীদের বিচার করতেই হবে।

তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা মানবিক পুলিশ চাই, যারা সত্যিকারের অপরাধীদের ধরবে। কালীগঞ্জে দুই বিএনপি নেতার হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান। বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, আশরাফুজ্জামান লাল, মাজহারুল আনোয়ার, নিহতদের ভাই ইয়াকুব আলী বিশ্বাস, গোলাম রব্বানি, মিজানুর রহমান লান্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আলীম, প্রভাষক এমএ মজিদ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন-সংকটে ভোগান্তি