হোম > সারা দেশ > খুলনা

আইজিপির নিজ বাসা থেকে বৈদ্যুতিক তার চুরি, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত বাসায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে ঝড়-বৃষ্টির মধ্যে এই চুরির ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো এক সময় চোরেরা বাড়ির মেইন লাইন থেকে মিটার পর্যন্ত সংযোগের দুটি কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা কৌশলে নজর এড়িয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

চুরি হওয়া তার উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বাগেরহাট শহরের এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন,এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত তা উদঘাটনে আমরা কাজ করছি এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

রূপসায় বাকী টাকার জন্য চা-দোকানি খুন

নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ঝিনাইদ‌হে পা‌নি‌তে ডু‌বে স্কুল ছা‌ত্রের মৃত্যু

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

ক্যান্সারে মৃত্যু, ফল প্রকাশে আইনজীবী হলেন রাকিব

মশায় কামড়ালে দায় আমার : কেসিসি প্রশাসক

যশোরের দুর্ধর্ষ সন্ত্রাসী গোফরান খুলনা থেকে আটক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত

যশোরে চালককে খুন করে রিকশা ছিনতাই

এক উঠানে ৯ কবর, স্বজনদের কান্নায় ভারী পরিবেশ