হোম > সারা দেশ > খুলনা

মানুষের ন্যায্য অধিকার হরণকারীদের আর দেখতে চাই না

ডেস্ক রিপোর্ট

‘বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকার হরণ করেছে, অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে আমরা আর দেখতে চাই না’ যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে ছয় শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেছেন। শনিবার আল-নাহদা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন যশোরের এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন ব্যাংকার মাও. আব্দুস সোবান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকার হরণ করেছে, অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে আমরা আর দেখতে চাই না। তাদের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ বয়কট করেছে।

তারা আরও বলেন, আজকের এই দিনে শুধুই শুভেচ্ছা বিনিময় এবং কম্বল বিতরণের মধ্য দিয়ে আপনাদের সাথে যোগাযোগ ও সেতুবন্ধনের প্রক্রিয়া শুরু হলো। আমরা আপনাদেরকে ইসলামী আদর্শ, সত্য ও ন্যায় মূল্যবোধ সম্পন্ন সমাজ উপহার দিতে চাই। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই। সমাজের সচেতন মানুষদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, যাতে করে আগামী দিনে আর কোনোদিন মতামত দিতে ভুল না করি। দেশে ইসলামী সমাজ কায়েম হোক এটা আমরা চাই। সমাজের প্রত্যেক মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষ হিসেবে সত্য বলা এবং মত প্রকাশের স্বাধীনতা চাই।

এমএস

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী