হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ছবি: আমার দেশ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম আফরান, বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু যতটুকু সম্ভব তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরের দিকে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর আফরানকে কুষ্টিয়ায় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তার পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বৃহস্পতিবার আফরানের অবস্থার অবনতি হতে থাকে। আজ ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু নার্সরা সঠিকভাবে সহযোগিতা করেনি। পরে লাশ নিয়ে বাড়ি চলে আসি।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবীরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। শিশু বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক এস এম নাজিম উদ্দিনকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। আরও কয়েকবার ফোন করলে তিনি ধরেননি।

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

মাগুরায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার

রূপসায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঝিনাইদহে জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু