হোম > সারা দেশ > খুলনা

সড়কে কোটি টাকার ব্লকে ধস, চলাচলে ঝুঁকি

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সড়কে কোটি টাকার ব্লক দিয়ে সংস্কার করার পর আবার ধসে পড়েছে। এতে করে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা সড়ক ব্যবস্থা সংস্কারকাজে অনিয়ম করা হয়েছে। দায়সারাভাবে কাজ করার কারণে এমনটি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ উঠেছে। সড়কের সংস্কারকাজ নিম্নমানের হওয়ায়, বারবার ধসে পড়ছে বলে অভিযোগ উঠেছে। যে কারণে রাস্তা নির্মাণের ২৬ মাস যেতে না যেতেই রাস্তার ব্লক উঠে ধসে পড়ছে। এ রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার অফিসের যোগসাজশে নিম্নমানের ইউনি ব্লকসহ নির্মাণ সামগ্রী দিয়ে অনিয়ম করে কাজ করা হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার ছয় মাসের মাথায় ব্লক সরে গিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ছিল। পরে মেরামত করে দিলে কিছুটা চলাচলের উপযোগী হয়।

কিন্তু পরবর্তীতে প্রবল বর্ষার পানিতে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে রাস্তার পাশ ধসে পড়েছিল। কিন্তু আবার ব্লক ধসে পড়ছে নতুন করে।

কালীগঞ্জ ফুট গোডাউনের সামনে থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার ব্লক সড়কের ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা। জনসাধারণ দুর্ভোগ থেকে রক্ষা করতে ও আধুনিক রাস্তা নির্মাণে এক কিলোমিটার ইউনি ব্লকের রাস্তা নির্মাণের জন্য ২০২৩ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভা টেন্ডার আহ্বান করে। টেন্ডার আহ্বানের পর কাজ পান ঝিনাইদহের ব্যাপারীপাড়া হান্নান-মিঠু ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু কাজ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতা কাজটি নিয়ে অতি নিম্নমানের মালামাল ও সিডিউল মোতাবেক না করে ব্যাপক অনিয়ম করেন। প্রভাবশালী ছাত্রলীগ নেতা ছিল কালীগঞ্জ

পৌরসভার মেয়র আশরাফুল আশরাফের ব্যবসায়িক পাটনার। ঠিকাদার কাজটি শুরু করেন ২৪-৮-২৩ তারিখে এবং শেষ করেন ২৩-২-২৪ তারিখে। তন্মধ্যে রাস্তাটিতে ব্লক উঠে যাচ্ছে ও সরে যাচ্ছে। এ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তার কাজ করার কারণে অল্প দিনেই ব্লক উঠে গিয়ে রাস্তা ভেঙে যাচ্ছে। চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষার কারণে রাস্তাটি আরো বেশি হারে ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ রাস্তা দিয়ে কালীগঞ্জ সরকারি হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলের সড়ক ও দিন-রাত সর্বসময় ব্যস্ততম সড়ক। এ রাস্তার প্রাক্কলন ব্যয় ধরা হয় ৯৩ লাখ ৬৭ হাজার ১৭৩ টাকা।

এ রাস্তা এক সময় চলাচলে জনসাধারণের মারাত্মক দুর্ভোগ ছিল। পরবর্তীতে দুর্ভোগ থেকে রক্ষা করতে ও আধুনিক রাস্তা নির্মাণে এক কিলোমিটার ইউনি ব্লকের রাস্তা নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে রাস্তা নির্মাণ করা হয়। নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করেছে। রাস্তার দুই পাশে রেজিং ব্লক, রাস্তার ইউনি ব্লকগুলো নিম্নমানের। আবার রাস্তার মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দিয়েছে। রাস্তায় ইউনি ব্লক দেওয়ার পর রাস্তার দুই সাইডে ফাঁকা রাখা হয়েছে। সেখানে সামান্য পরিমাণ সিমেন্ট ও বালুর ঢালাই দেওয়া হয়নি। এছাড়া রেজিংয়ের দুই পাশে অনেক স্থানে মাটি দেওয়া হয়নি।

স্থানীয় লোকজন কাজের এসব অনিয়মের বিষয়ে বারবার ঠিকাদারের লোকজনকে বললেও তারা কোনো কর্ণপাত না করে কাজ করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাছানকে ফোন দিলে তিনি কলটি রিসিভ করেননি।

এএস

কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলকে স্ট্যান্ড রিলিজ

চৌগাছায় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার

গোপন মিটিং থেকে ৮ জন আ. লীগ নেতাকর্মী আটক

হারিয়ে যাচ্ছে হাডুডু, গোল্লাছুট কানামাছি, লাটিম ও ঘুড়ি ওড়ানো

বেনাপোল বন্দরে কাস্টমসের জব্দ ৬ কোটি টাকার পণ্য উধাও

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার