কুষ্টিয়া ৪৭ বিজিবির অভিযানে ছয়কোটি ২৬ লাখ টাকার ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করা হয়। বুধবার ভেড়ামারা রেলষ্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তল্লাশী চালিয়ে এ মাদক ও জুয়েলারী সামগ্রী উদ্ধার করেন বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে এলএসডির একটি বড় চালান পাচার হচ্ছে। নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে একটি টহল দল ভেড়ামারা রেলষ্টেশনে ট্রেনটিতে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ১২ বোতল ভারতীয় এলএসডি এবং বিভিন্ন প্রকারের একহাজার দু’শ ১০ পিস সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত এলএসডি এবং জুয়েলারী সামগ্রীর আনুমানিক সিজার মূল্য প্রায় ছয় কোটি ২৬ লাখ টাকা।
উদ্ধারকৃত এলএসডি এবং সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রীর ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস