হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, রূপসা (খুলনা)

জাকির শেখ। ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির শেখ রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক

আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

কালীগঞ্জে একই গ্রামে চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী