হোম > সারা দেশ > খুলনা

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল সভাপতি এবং দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি নাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের সমিতির কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সানজিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহমেদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব।

ফলাফল ঘোষণার সময় সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ