হোম > সারা দেশ > খুলনা

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত খবির বাহিনীর প্রধান খবির মোল্লা (৪৭)-কে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির বাহিনীর প্রধান খবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া খবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।

অভিযান চলাকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, খবির মোল্লা দীর্ঘদিন ধরে পেশাদার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে দিঘলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাবের দাবি, অপরাধ দমনে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গায় অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক

মোংলার আশ্রয়ণ প্রকল্পে এক পরিবারের নামে তিন ঘর

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে নিহত ১, আহত ১০

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু