হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী দুই যুবক নিহত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় ওই গ্রামের মাদ্রাসার কাছে এ ‍দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরান বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তারা ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুইট ও নাহিদ মোটরসাইকেলে দ্রুতগতিতে রঘুনাথপুর গ্রাম থেকে পুরাতন বাস্তপুরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

সড়কে শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, একাধিক গাড়িকে জরিমানা

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ করলেন জামায়াত এমপি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

শাহানারার জীবনপ্রদীপ নিভে গেল বজ্রপাতে

অভয়নগরে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ঝিনাইদহ সীমান্তে আটক ২

সূর্য ডুবলেই মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় গরু

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার