হোম > সারা দেশ > খুলনা

ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ৫বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের মধ্যে দুই জন পুরুষ, দু্ই জন নারী ও একজন শিশু।

 

শনিবার সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

অপরদিকে মাঠিলায় বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ ৯ কেজি গাঁজা উদ্ধার করেন।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল