হোম > সারা দেশ > খুলনা

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

জেলা প্রতিনিধি, নড়াইল

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ জাহানারা বেগমের। ঢাকা থেকে যশোর ফেরার পথে বুধবার ঢাকা-যশোর মহাসড়কে নড়াইল সদরের আউড়িয়া বাদশার গ্যারজ এলাকায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তার মৃত্যু হয়।

এ সময় মারা যান অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন। আহত হন অ্যাম্বুলেন্স যাত্রী জাহানারার পরিবারের আরো ৫ সদস্য।

পুলিশ জানায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেনের। অ্যাম্বুলেন্সে তার লাশ যশোরে নিজ বাড়িতে ফিরছিলেন গৃহবধু জাহানারা ও পরিবারের সদস্যরা। বাদশার গ্যারেজ এলাকায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, যানবাহানের বেপরোয় গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এ বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, এক যাত্রীর মৃত্যু

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ