হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় বাস টার্মিনালে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে গুলি করে পৌর যুবদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকের হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকের মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন মোটরসাইকেলে বাইরে অপেক্ষা করছিলেন। অন্যজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকেরকে গুলি করে পালিয়ে যান।

শাকেরের মামা রানা মোল্লা বলেন, বুধবার ভোর ৫টার দিকে তার ভাগনে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যান।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক