হোম > সারা দেশ > খুলনা

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে শিশুকে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। দেশ ভাটার সামনে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরহী শিশু স্বর্ণ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বাগেরহাটে জেলা পরিষদের বৃত্তি ও সংবর্ধনা পেলো ৪১৮ শিক্ষার্থী