হোম > সারা দেশ > খুলনা

মস‌জি‌দ ক‌মি‌টি নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার পল্লীতে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জা‌নিয়েছে, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বেলা ১১টার দি‌কে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসত‌ভিটা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। 

এ‌দিকে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জা‌নিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনসহ নিয়‌মিত টহল জোরদার করা হয়েছে।

পুলিশের ওপর হামলা, ৪ কিশোর আটক

ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আ. লীগের পথে হাঁটলে বিএনপিতে ঠাঁই নেই: হেলাল

খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিকের কিশোরী বোনকে গুলি

খুলনায় পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

উপসহকারী প্রকৌশলীর কক্ষে তালা দিলেন নির্বাহী প্র‌কৌশলী

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ