গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অংশ নিয়ে গুম খুনের শিকার ১৪ শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী তুলে দিয়েছে খুলনা জেলা বিএনপি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মন্টু বলেন, গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই এক পরিবারের সদস্য।
জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকের এই আয়োজন। বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতের শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল প্রমুখ।