হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় উথলীতে পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও হামজা দুই ভাই শনিবার সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়। এসময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়।

স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে আনোয়ারের মৃত্যু হয়। এই ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা