হোম > সারা দেশ > খুলনা

চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

যুবদল নেতা আতিয়ার রহমান। ছবি: আমার দেশ

চাঁদা দাবি করার অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আতিয়ার রহমানকে দল থে‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার ২ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঝিনাইদহ সদর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ব্যবসায়িক সুরক্ষা নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে যুবদল নেতা আতিয়ার রহমানকে সংখ্যালঘু এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতে এবং দাবি পূরণ না হলে মারাত্মক পরিণতির হুমকি দিতে শোনা যায়।

অডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তৈরি করে। যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।

বিষয়টি ঝিনাইদহ জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বের নজরে আসার পরপরই জরুরি বৈঠকে বসেন নেতৃবৃন্দ। প্রাথমিক তদন্তে আতিয়ার রহমানের বিরুদ্ধে আনা দলীয় শৃঙ্খলা বিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলে।

ঝিনাইদহ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ সদর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আতিয়ার রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়‌টি প্রমাণিত হওয়ায় জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর নির্দেশক্রমে তাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হ‌লো।

এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এমএইচ

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

উপসহকারী প্রকৌশলীর কক্ষে তালা দিলেন নির্বাহী প্র‌কৌশলী

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি