হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৪ মে ২০২৬ ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশে একটি দুষ্কৃতিকারী চক্র রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একই দিন বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তারা উভয়েই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম এ

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল