হোম > সারা দেশ > খুলনা

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় ট্রেনটির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম চট্টগ্রামের বাশখালী উপজেলা এর সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে বলে জানা গেছে। তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া শহরের মিললাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণে নিয়োজিত শ্রমিকরা ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করেন।

পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রেনের ছাদ থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার