হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল আওয়াল (৪২) নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মাহমুদ হাসান রাছেল লিটন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) সঙ্গে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে নিহতের স্বামী আসামি আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনায়নপুর কুন্ডুপাড়ায় প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে আসামি তার মাকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামিকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং আসামি আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই ঘটনার দিনেই সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামি করে ইবি থানার হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ইবি থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। এবং ২০২২ সালের ১২ জানুয়ারি আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় আদালতে।

কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, স্ত্রী শাহানা খাতুন হত্যা মামলায় অভিযুক্ত আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত।

সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ৬১ ডাকাত আটক

সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের সাফল্য, দেড় বছরে আটক ৬১

গুম প্রতিরোধ অধ্যাদেশ আইনে পরিণত না করা জাতির সঙ্গে প্রতারণা

জলবায়ু ঝুঁকিতে কয়রা উপজেলার ৯৭ ভাগ পরিবার

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে গুলিবিদ্ধ

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে