হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, এক পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো

বিয়ে নিয়ে বিরোধের জেরে খুলনায় ঘরে ঢুকে এক পরিবারের চারজনকে গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লবণচরার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২২)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে দুটি মোটরসাইকেলযোগে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ফাহিমা জানান, ‘তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে সাত-আট মাস আগে তালাক হয়ে যায়। তারপর নতুন করে বিয়ে করেন। তার সাবেক স্বামী লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে ঘুমের মধ্যে এলোপাতাড়ি গুলি করেন। এতে আমিসহ আমার শ্বশুর কাজী আনিসুর রহমান, শাশুড়ি ও ভাশুর গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ কাজী আনিসুর রহমান বলেন, ‘আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমের মধ্যে ৪জনকে গুলি করেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমা’র পায়ের গুলি বের করতে না পারায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২