হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে গভীর রাতে ছিন্নমূল শীতার্তদের পাশে পুলিশ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার মধ্যরাতে জেলা পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় বাগেরহাট পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী শোভা আরিফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি হত-দরিদ্র শীতার্তরা।

বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ বলেন, কিছু দিন ধরে জেলায় প্রচন্ড শীত পড়েছে। এই সময়ে ছিন্নমূল মানুষ খুবই বিপাকে পড়েছেন। তাদের একটু উষ্ণতা দিতে জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে জেলা পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাট পুনাক সভানেত্রী শোভা আরিফ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে পুনাক। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে যৌথভাবে কম্বল বিতরণ করা হয়েছে।

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ