হোম > সারা দেশ > খুলনা

মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার কনস্টেবল আব্বাস আলীর বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার কনস্টেবল আব্বাস আলী একটি বাড়ির বেডরুমে সোফায় বসে টাকা গুনছেন। সামনে একটি চৌকিতে বসে রয়েছেন একজন নারী ও একজন পুরুষ। অনুসন্ধানে জানা গেছে, বাড়িটির অবস্থান কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী এলাকায়। বাড়িটির মালিক রওশন আলী। রওশন আলীর ছেলে ইমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মাদক মামলায় তিনি জেলহাজতে রয়েছেন।

ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের অপর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে আব্বাস আলী টাকা গুনছেন। আর সামনেই একজন নারী টাকা গুনে গুনে একটি চৌকির ওপর রাখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়ির মালিক ভেড়ামারা শহরের ফারাকপুর রেলগেট এলাকার হোমিও চিকিৎসক আনিসুর রহমান।

এ বিষয়ে বক্তব্য জানতে আব্বাস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ছাড়া ভেড়ামারা শহরের হোমিও চিকিৎসক আনিসুর রহমান এবং কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকার রওশন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আসলাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। কী উদ্দেশ্যে এবং কেন, কার কাছ থেকে এসব টাকা গ্রহণ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু যাচাই-বাছাইয়ের পর দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যেতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় সংসদে কার্যকর না হলে সংঘাতের আশঙ্কা রয়েছে

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলুপ্তির পথে

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর