হোম > সারা দেশ > খুলনা

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এবং ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।

বুধবার সন্ধ্যায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান বলেন, “রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়টি ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর অবকাঠামোগত উন্নয়নে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, “আমি সবসময় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম খোকন, আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক