হোম > সারা দেশ > খুলনা

চেতনা নাশক প্রয়োগ করে টাকা ও স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেররহাট সদরের দক্ষিণ খানপুরের কাচারী গ্রামে সেহেরির খাবারের সাথে চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার ভোর আনুমানিক ৫টার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন শেখ আবুল কালাম (৬৫) রিখা আক্তার (৫৮)। ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সেহরি খাবারের সাথে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে। দুর্বৃত্তরা পাঁচিলের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যদের চেতনানাশক ঔষধ স্প্রে ও অজ্ঞান করে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৭৫ হাজার টাকার মূল্যমানের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে সকালে পাশের বাড়ির লোকজন এসে ডাকাডাকি করে সকল সদস্যের ঘুম ভাঙ্গায়। বর্তমানে আহতরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলাকায় বিভিন্ন নেশা ও অনলাইন জুয়ায় আসক্ত বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছে। গভীর রাত পর্যন্ত এসব আসরের গাঁজা আসক্ত ছেলেরা বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে বলে জানায় তারা। তবে প্রশাসনের ভূমিকা না থাকায় এসব অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলে জানান তারা।

ঈদকে সামনে রেখে এ এলাকায় অজ্ঞান পার্টি ও চোরচক্রের ভয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান ঘটনাটি বিভিন্ন সংস্থা তদন্ত চালাচ্ছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা