হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।

সদর থানা ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মৃত মুমতাহেনা অহনা (২২) গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র‍্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি (তদন্ত) এস আই রিপন জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যা তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।

জেডএম

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে