হোম > সারা দেশ > খুলনা

যশোরে আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়। অন্যায় আচরণের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তারা।

আইনজীবীদের সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত , অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম আদালত ও যুগ্ম জেলা জজ আদালত বুধবার থেকেই বর্জন শুরু করেছেন তারা।

জেলা আইনজীবী সমিতির সভায় বক্তারা অভিযোগ করেন, বিচারকের ‘অন্যায় আচরণ’ ও ‘নিয়মবহির্ভূত কর্মকাণ্ডই’ তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে যশোরে স্থায়ী জেলা ও দায়রা জজ না থাকায় বিচারিক কাজে চরম অচলাবস্থা তৈরি হয়েছে ।

গত বছরের ২৮ আগস্ট সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হওয়ার পর ৫ নভেম্বর মোহাম্মদ আলী যোগ দেন। কিন্তু চলতি বছরের ৫ জানুয়ারি তিনিও বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালানোয় বিচারপ্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। আইনজীবীদের মতে, পূর্ণ ক্ষমতা না থাকায় ভারপ্রাপ্ত বিচারকদের পক্ষে সঠিক আইনি সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যা আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ গফুরের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চুসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।

ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

অভয়নগরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলা নিয়ে গোলাগুলি

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ

যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি

অস্ত্র ও গোলাবারুদসহ জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক

বাড়ির সামনে বিএনপির কর্মীদের হামলায় জামায়াত কর্মী হাসপাতালে

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি