হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে অভিযান চালায়।

ফারাবী ট্রেডার্সের মালিক আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দক্ষিণ শালিকা গ্রামে একটি দোকানের গোডাউন থেকে ২৫ টি ব‍্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডার, ১৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি