হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেলে হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল ইসলাম (১৬) উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেডেএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল