বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ও ৪৯ হাজার টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এসব মোবাইল ও টাকা উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্ব স্ব ব্যক্তিদের হাতে টাকা ও মোবাইল বুঝিয়ে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস জামিনুর রহমান খান।
এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভার করেছে। এছাড়া দুজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে যে কোনো সমস্যায় পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।
এ ছাড়া দালালের মাধ্যমে বিদেশ গমন কিংবা লোভনীয় অ্যাপস থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ বিভাগের তথ্য মতে, ৮২ মোবাইল- এর মধ্যে ৩৭টি মেহেরপুর সদর থানায়, ২৯টি গাংনী থানায় ও ১৬টি মুজিবনগর থানায় অভিযোগ ছিল।