হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা শহরতলীর নূরনগর মুন্নামোড়ে গরুবাহী একটি পাওয়ার ট্রলি খাদে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ এবং শিপন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের হেলাল উদ্দিন পেশায় একজন গরু ব্যবসায়ী। গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি মঠবাড়িয়া থেকে ১১টি গরু কিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওয়ানা হন। পথে সোমবার ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নূরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী হেলাল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এসে হতাহতদের উদ্ধার করেন।

চালক তারাচাঁদ জানান, ১১টি গরু নিয়ে তারা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা দিয়েছিলেন। ভোরে হঠাৎ চালকের চোখে ঘুম চলে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক