হোম > সারা দেশ > খুলনা

বিএনপির ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

‎চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে একযোগে ৩৫৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

‎বুধবার বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রুহুল আমিন।

‎অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে জামায়াতে ইসলামীতে বরণ করে নেন জেলা আমির ও অন্যান্য নেতৃবৃন্দ।

‎জামায়াতে যোগদান করা নতুন সদস্যরা বলেন, আমরা এতদিন না জেনে ভুল পথে ছিলাম। বিএনপি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু জামায়াতে ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। তাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই। মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অবিচল থাকতে পারি, এজন্য দোয়া কামনা করছি।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি বা বেকারত্ব—থাকবে ন্যায়, ইনসাফ ও সততার শাসন।

‎তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন—একটি সোনার বাংলাদেশ। এমন একটি দেশ জামায়াতে ইসলামী গড়বে যেখানে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের হাতে কাজ পৌঁছে যাবে, কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ। চাকরির জন্য আর কাউকে এমপি-মন্ত্রীদের পেছনে টাকার বস্তা নিয়ে ঘুরতে হবে না। আমরা ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ব যেখানে মানুষ নিরাপদে, মর্যাদার সঙ্গে, ন্যায়ভিত্তিক সমাজে বাঁচতে পারবে।

‎২৪ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা ভেবেছিলাম, দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে পারব। কিন্তু বিএনপি নিজেদের অন্তঃকোন্দল আর ক্ষমতার লোভে আবারও দেশকে পেছনে টেনে নিয়েছে। দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকশত কর্মী খুন হয়েছে শুধু চাঁদার দাবিতে, ক্ষমতার দ্বন্দ্বে, আর লুটপাটের জন্য। শেখ হাসিনার সময় যে দমননীতি ছিল, বিএনপি তার চেয়েও নৃশংস রূপ দেখিয়েছে।

‎তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচন হবে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। নতুন যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাদের বলব—জুলুম-নির্যাতন যতই আসুক, এক আল্লাহর উপর ভরসা রেখে ইনসাফের পক্ষে অবিচল থাকুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক প্রমুখ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আমান উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. মামুন রেজা।

‎হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত

খুলনায় গভীর রাতে দাঁড়িপাল্লার সমর্থকের বাড়িতে আগুন

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

জাতীয় নির্বাচনের প্রভাবে গদখালীর ফুলবাজারে ধস