হোম > সারা দেশ > খুলনা

নড়াইলের কালিয়ায় ভারতীয় মদসহ এক নারী আটক

উপজেলা প্রতিনিধি, কালিয়া (নড়াইল)

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ হালিমা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হালিম যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারণ গ্রামের মৃত কালাম মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কালিয়া থানার এসআই সাইফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনপুর খেয়াঘাট থেকে মাদক ব্যবসায়ী ওই নারীকে ভারতীয় মদসহ আটক করে।

আটক ওই নারীর নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রয়েছে (নং- ৬/৪৬, তারিখ ০৩-০২-২০২২)।

এ বিষয়ে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, হালিমা বেগমের নামে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে নড়াইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা