হোম > সারা দেশ > খুলনা

মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

‘মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনীর ৯০ ভাগ মিথ্যা’ দাবি করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা।

তিনি বলেন, আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কল্পকাহিনী লেখা এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় দিবসের র‌্যালির শুরুতে এ সব কথা বলেন তিনি।

মুফতি আমির হামজা আরও বলেন, আজকের এই বিজয়ের র‌্যালি এই কারণে যে, আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম। এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে স্বাধীনচেতা হিসাবে চলতে চাই, আজকের এই র‌্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, এদেশে যারাই জন্ম নিবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করবো। এখানে কোনো দল-মত না থাকাই ভালো সবাই আমরা এক।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

অপহরণের ৩ দিন পর পশুচিকিৎসক উদ্ধার, আটক ৩

পশুচিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মিজান ও হাফিজকে অবৈধ ঘোষণা

রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের ইন্তেকাল

মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’

সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে