হোম > সারা দেশ > খুলনা

আ'লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অ্যাটর্নি জেনারেল

দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, 'আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে।'

বুধবার দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘আপনাদের কথায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দু:খজনক। সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।’

জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

এমএস

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার