হোম > সারা দেশ > খুলনা

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার ভোট

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহন শুরু। চুয়াডাঙ্গার দুটি আসনে ৩৫৪ টি ভোট কেন্দ্রে রয়েছে। এরমধ্যে ৫৭ টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ৬৭ টি কেন্দ্রেকে কম গুরুত্বপূর্ণ এবং ২২৮ টি কেন্দ্রে সাধারণ হিসেবে বিবেচিত হয়েছে।

সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান ও আলশডাঙ্গার ছত্রপাড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ভোট প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যলয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সংসদীয় দুটি আসনে মোট ৩৫৪ টি ভোট কেন্দ্র রয়েছে। দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৫৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ১৯১ জন এবং নারী ভোটার ৫ লাখ ১ হাজার ৩৪৭ জন। পোষ্টাল ভোটার রয়েছে ১০ হাজার ৫৩৮টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ) , জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম আজিজি (হাতপাখা) প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ) , জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিন (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাসানুজ্জামান (হাতপাখা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এমই

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার