হোম > সারা দেশ > খুলনা

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে তার শতকরা ১৫ ভাগ সাশ্রয় করা সম্ভব যদি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায়। ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয়’ বিষয়ে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। একই সাথে বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা।

সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ঈদকে সামনে রেখে যে সব ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে, তা বন্ধ করতে হবে। রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাইনবোর্ড বন্ধ রাখতে হবে। প্রত্যেক দোকান বা শো রুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বৈদ্যুতিক বাল্বের ব্যবহার ৫০ শতাংশ কমাতে হবে।

সভায় বলা হয়, এই পদক্ষেপে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হলেও তাদেরকে পরিস্থিতি বোঝাতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গৃহীত সিদ্ধান্তগুলো সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জানানোর জন্য মাইকিং করা হবে। প্রত্যেক দোকানে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়ে ছোট প্যানা নোটিস টানানো হবে।

সভায় বলা হয়, ইসরাইল-মার্কিন যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ফলে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। এই কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানিতেল ও গ্যাস সরবরাহে গুরুতর বিঘ্ন ঘটছে। বাংলাদেশে যে পরিমাণ তেল মজুদ আছে তা খুব বেশিদিন চলবে না। জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদনও সম্ভব না। ফলে এখন থেকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এখনই জ্বালানি সাশ্রয়ে সচেতন না হলে সমস্যায় পড়তে হতে পারে।

সভায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্ত যশোর থেকেই শুরু হোক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনি আসন থেকে সাধারণ মানুষ বিদ্যুৎ সাশ্রয়ে আগ্রহী হচ্ছে- এমন তথ্য দেশবাসী জানুক।

সভায় আলোচনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসামাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, চেম্বারের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ। সভা পরিচালনা করেন যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শিক্ষক হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

মুক্তিপণ দিয়ে ফিরেছেন ১৪ জেলে, এখনো ১২ জেলে দস্যুদের কবলে

যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

যশোরে আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা