হোম > সারা দেশ > খুলনা

আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত: জনগণের পাশে সেনাদল

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে বিস্তর এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর একটি দলকে বাঁধ মেরামতে পাঠানো হয়েছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আইএসপিআর জানায়, '৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধের একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গনের স্থানে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তা সম্ভব হয়নি।'

১ এপ্রিল সকালে জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা, ৫৫ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলার আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ভেঙে যাওয়া বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং সঙ্কট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে আশাশুনি ক্যাম্প থেকে দু’টি পেট্রোল টিম এলাকাটিতে অবস্থান করে স্থানীয় লোকজন এবং প্রশাসনকে বাঁধ মেরামতের কাজে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এছাড়াও, ৫৫ পদাতিক ডিভিশন হতে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দল বাঁধ মেরামতের জন্য উক্ত স্থানে পাঠানো হয়েছে।

এমএস

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা