হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে রাতের আঁধারে দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা।

বুধবার ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এবং একই এলাকার বাসিন্দা জালাল শেখের মালিকানাধীন দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা বড় গলদা চিংড়ি, রেণু ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিষক্রিয়ায় মারা যায়। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা কিছু মাছ নিয়ে গেলেও ঘেরে থাকা অধিকাংশ মাছ বিষক্রিয়ায় পচে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, দুটি ঘেরে থাকা মাছের বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি।

ঘের মালিক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান বলেন, “গভীর রাতে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। আমার ধারণা, এলাকার মাদকসেবী অথবা সুন্দরবনে প্রশাসনের কঠোর নজরদারির কারণে সক্রিয় ডাকাত চক্রের কিছু সদস্য লোকালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্ত করেই নিশ্চিত হওয়া সম্ভব।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, “বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা