হোম > সারা দেশ > খুলনা

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’

আরিফুল আবেদীন টি‌টো, ঝিনাইদহ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের কিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬।

শনিবার (২ মে) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শ‌নিবার দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যশোর রোডে চেক পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল র‌্যাবের। সেসময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালায় র‌্যাব সদস্যরা। এসময় সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) মাদক উদ্ধার করা হয়।

তিনি জানান, ১ কেজি ৫১০ গ্রাম ওজনের এই ক্রিস্টাল আইসের মূল্য আনুমানিক ৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এই মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে জা‌নি‌য়ে‌ছে র‌্যাব-৬।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ