হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের বাথানের ১১টি মহিষ মারা গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার-খারিজারথাক মাঠের পদ্মারচরে এ ঘটনা ঘটে।

চিলমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নুরুজ্জামান জানান, পদ্মার উত্তরপাড় এলাকার পদ্মারচরে মহিষের বাথান নিয়ে সেখানে মহিষের রাখালরা অবস্থান করছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে বাংলাবাজার-খারিজারথাক এলাকার কৃষক ও মহিষের বাথান মালিক নবীর উদ্দিনের ১০টি মহিষ এবং এলাহী ঢালির ১টি মহিষ মারা যায়। মহিষগুলির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হবে।

বজ্রপাতে বাথানের মহিষ মারা যাওয়ার বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, চিলমারী ইউনিয়নের পদ্মারচরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা যাওয়ার খবর আমি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে, পরবর্তী করণীয় যা তা করা হবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২