হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহের মহেশপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল রানা উপজেলার গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

যৌথ বাহিনী তার কাছ থেকে একটি ভারতীয় আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার